Thursday, May 3, 2007

শেষ মলাটের লিখা

সমস্ত-ই কবিতার অন্তর্গত; ক্লেদ ও ক্লান্তি, ভালোবাসা ও মৌনতা, পাপ ও নিরাময়, জড়তা ও বধির, অবদমিত আকাংখা ও বিবাদমান বিষাদ আর লালুভুলু প্রাণেরাও।

গভীর সংযোগের আবেগ-ই কবিতার বিষয়। তাই ব্যক্তির পর্যায়ে ঈশ্বর অবতারণা ও পিপীলিকা সমৃদ্ধির আড়ালে যে হৃদয় তার সুতায় বুনছে ভাবনার পথরেখা, সেখানে উন্মীলিত আত্মা পড়ে আছে, মলিনরূপে, উদ্বোধনের আশায়। হয়তো কেউ ক্ষমা করে দেবে, এই গ্লানি মসৃণতার - ভেবে ভেবে সংশয়ের খোল ভেঙ্গে সেই কারুকাজ, এই সময়গ্রন্থির পাঁকে পড়ে রয়ে গেলো, দ্যুতিতে, চিহ্নবোধের আশ্রয়ে, উষ্ঞতা ও প্রেমে, অপরিমেয় ভালোবাসায়।

No comments: