তোমার শহরে পাতাগুলি আকাশের প্রতি, আর আমি ভাবি, পাতাদের মতো, যেন আকাশ তোমার শহর।
মেঘগুলি উড়ে এলো অতিথির মতো, বৃক্ষগুলি তাদের কাছাকাছি, পরস্পর কথা বলে, কথাগুলি পাখিদের মতো,
উড়ে উড়ে বাতাসকে শোনায়, গান হয়ে ফুলেদের মতো বসে, চঞ্চল ডানাগুলি, অস্থিরতায়, দুলে দুলে
অবশেষে আমাকেই বলে, তোমার কাহিনীগুলি, রূপকথার মতো মুগ্ধতায়; যেন তুমি স্থির আছো, প্রেম হয়ে, প্রকৃতি হয়ে, আমার দৃষ্টিসীমায়।
বিস্মরণের ঘুম পেলো আমাকে আজ, তোমাকে হারাই ফিরে পাবার মতো, কত কামনায়
ভেসে গেলো দিন, আগুনের উৎসমুখে কুজ্ঝটিকায়, শীতকালের মতো ঘ্রাণ পাই সরে যাবার
আমাকে কথা তবু বলে পাতা আর বাতাস, তাদের কাঁপনগুলি শিরশির সারাক্ষণ
মুগ্ধতায় কবে কী গান গেয়েছি মনে পড়ে, আত্ম-সমর্পণ, তোমারই ছায়া, ছায়াময় বিকেল আর সন্ধ্যা।
তোমাকে বলতে চেয়েছি, হাসিমুখ, এমন অনেক কিছু; যারা থাকে তোমার
ভাবনার গভীরে আর হয়তো কখনো বলে আমাকে, তুমি শোন নির্মল,
এইসব কান্না আজ, চেয়ে দেখো বিস্ময়, আমি ভাসমান তোমার অতীতে
দেবতারা মেঘ আর আমি তার ডানা, সারা শহর জুড়ে, সিঁড়িপথের ক্রমান্বয়
আমাকে উহ্য রেখে ভবিষ্যতের কাছে, হাওয়ারা ভেসে যায়; দূরান্তের শিশু!
কথা বলে আকাশ আর দালান; কে জানে তাদের সংলাপ এতো বৃক্ষের কাছেও
অচেনা মানুষের মতো; আমি তো তবু স্থির, আকাশের কাছে, দালান আর বৃক্ষের কাছে।
সময় তো স্থির; আমি দেখি তোমার চোখে, তুমি ঘুরে ঘুরে এই কথা-ই বলো
তোমার মায়া আজ আমারও অসাধ্য, বারবার ঝুঁকে পড়ে বলতে গিয়ে স্থির হয়ে গেছি
সময়ের মতো আরও কত কী রয়েছে তোমার, সেই গোপন কথা বলেছো আজ;
তোমার গুপ্তধন, রাশি রাশি গোলাপ, ফিরে পেয়েছি আবার, প্রত্যাবর্তন এইসব কত যে ভালো!
তোমার হাতের কাছে প্রতিদিন আমি প্রত্যাশাগুলি দেখে দেখে মুগ্ধ হয়ে গেছি
তোমার কাছে আমার সমর্পণের ভঙ্গিমা, ঘরকে আলোকিত করে নিঃসঙ্গতায়, ঝাপসা করে তোলে
তাকে বলি আরো মৌন হতে, তোমার কথাগুলি শোনার জন্যে নিজেকে উদগ্রীব করি
পৃথিবী বেঁচে আছে তোমার রেখা আর চিত্রে ভরপুর পৃষ্ঠাগুলিতে, যেন তার
এই অভিনব ক্ষমতা আজ জানতে পেলে, আর লুকিয়ে লুকিয়ে এই সৌকর্য
তুমি ফোটাতে সক্ষম, বসে আছো, পৃথিবীর একটা ছোট্ট টিলায়, আমাকে দেখছো
কোনদিন-না-দেখা আনন্দে, ভালোবাসায়, বলেছো কথাগুলি, অনুনয়ের মতো করে
এলে না তো কাছে
পাহাড়ে পাহাড়ে নিরব চলাচলের মতো
স্মৃতিকথা ছুটি হয়ে ফিরে
আসে না-বলায়, ত্রস্ততায়,
মৌন ফুল হাসে সেই অভিজ্ঞতা-নির্ভর
আজ যাইনি কাছে
আজ দেশান্তরিত জন্তুর মুখে রূপকথা শুনে শুনে সময় হারিয়েছি।
অংকে, সমাধানযোগ্য অভিশাপে তাই মগ্ন।
কথার বিপণিকেন্দ্রগুলি ছড়িয়ে যাচ্ছে ক্রমশ শহরে, মফস্বলে, তারবার্তায়... ... ...
কেবল একটা কথাকে তোমার করে দিতে গিয়ে
দেখি, তাও নেই, কতোটা নিঃসঙ্গ আমি
তুমিও ভাবতে পারো; নম্র, জড়সড়
আহা, তোমার ভাবনারা!
একদিন তোমায় নিয়ে যাবো আমার স্বপ্নের কাছে
প্রতিদিন রং দেবো, হাসির মতো, মৃতু্যর মতো, হৃদয়হরণ
পুুস্পপাহাড়ে তোমার ফুল এনে দেবো, এমন অথচ
কোনদিন আমাকে তোমার ভাবনায় ভাসতে দেবে না, রাতের চাঁদের মতো
মেঘের শহরব্যাপী, বাণিজ্যে, বন্দরে, হাসি-মৃতু্য দেবে, তোমাকে দেবে না!
এতসব ভার, কারো সঞ্চয়ের মতো দাঁড়িয়েছে আমার মুখোমুখি
তোমাকে বলবো, কাছে এসো, জন্মলাভের মতো প্রতিদিন;
তোমার কাছে এতো আত্মাহুতি, অন্ধকার দেখে আর হাসে
তোমার মৌনতাগুলি পাথরের আর আলোগুলিতে ঝিলমিল, মনে হয় অক্ষয়, চলে যাবে না
যদি কেবল আমি উড়ে যেতে পারি, দুলে ওঠবে আর মৌনতা আকাশের মতো,
তোমাকে দেখতে পাওয়া সূর্যমুখী আলোগুলিতে, এখনো ভীত, এখনো অসহায় বসে,
যেন আমি তোমাকে দেখতে পেয়েছি; সি্নগ্ধ হাসি, ভুলেই তো যাবে
হয়তো আবার দেখা হবে, হয়তো আবার দেখা হবে না
গাছের পাতা থেকে রোদ ঝরে, জবাফুলটি আরো নুয়ে পড়ে
শেষ সম্ভাবনাটুকুও শেষ হয়ে যাবে একদিন।
পরিত্রাণ পেয়েছি, ঈশ্বর; শান্তমুখ নরকে যাইনি, পবিত্রতায়
নিজেকে খেয়েছি; বিশাল আকাশের মতো পরিপূর্ণ হয়ে
আমাকে দেখেছো, লুকিয়ে থাকার এই কৌশল আর হেসেছো
হাস্যকর আমার এই অভিপ্রায়; মুছে গেছে,
দৃশ্য প্রতিদিন ফিরে আসে আর চলে যায়, আর তার সাথে এই খেলাও
No comments:
Post a Comment