Wednesday, January 17, 2007

দ্বৈতস্বর

দ্বৈতস্বর

বৃন্দগীত: কাদঁতে কাদঁতে ঘুমিয়ে পড়েছে যে বালক, এখানে
তার কথা বলবো না সারাক্ষণ। কেবল দেখবো
তার জেগে ওঠা কি করে গিলে খায় তাকে, জীবন ও
নিভৃতের কল্পনা থেকে উত্থিত যে পাপ
ধীরে ধীরে তা গ্রাস করে সমস্ত দৃশ্যপট। জেগে থাকে
একটিই আলো কেবল; অন্ধকার, মৃতের অভীপ্সা।

কে সে কল্যাণীয়াসু? যে কেবল নিয়তিকেই অনুসরণ করে
তার পতিত গহ্বর থেকেও জানায় না চিৎকার, সর্বশক্তিমানে
করে না অবিশ্বাস; ঘুণ-ধরা মৃত গাছ, সজোর বাতাসেও পড়ে না উপড়ে
কেবল সাজায় আর রক্ষা করে, সমস্ত বরাভয়, যা ছেয়ে আছে
জনপদের প্রতিটি সীমানা ধরে, এগিয়ে আসছে আরো অধিকার করে নিতে
সমূহ প্রশান্তি, কৃষির ফলন ও শিল্পের উদগমন, তারা
যারা নেই আমাদের চেতনায়, অথচ রয়ে গেছে ভয় ও সন্দেহে

কে সে একাকী ? বালক ঘুমন্ত ও যুবক অনিদ্রের মাঝে
শ্মশ্রুভরা দু্যতিময় বৃদ্ধ, শোনাচ্ছে পুনরুদ্ধারের গাঁথা।
যে মৃত, তার সৎকারে ব্যস্ত নয় কেউই, উদভ্রান্ত প্রত্যেকে
খুঁেজ ফিরছে আরেকজন জীবন্ত, হত্যাকাণ্ডে উৎসাহী যে কেউই কি
ভাববে না তার জন্মপরিচয় ?

আর তাই, এই উন্মোচন, ব্যক্তিপ্রতিকৃতির বেদীতে আত্মোৎসর্গীকৃত মা
নুষ কি করে রক্ষা করবে তাকে ? প্রবহমানতার শেকল বাঁধা তারও আত্মায়
কেবল মোহিত হৃদয় হয়েছে উন্মুখ, রেখে যেতে চিহ্ন, প্রত্যাগমনের
আর এই নাট্যাভিনয়, তার গতিও তো জানেন প্রত্যেকেই

বালক: বিচ্ছিরি সব স্বপ্নভূত তাড়া করে আমাকে
শুঁড় বাড়িয়ে তুলে নিতে চায় তার আয়ত্তে, ঘুমিয়ে গেলেই
কি কি যে সব অদ্ভুত, চলে আসে এতো কাছে
সার বেঁেধ একসাথে, গুঞ্জন তুলে, একটানা ঝিঁ ঝিঁ, যেন থামবেই না
সন্ধ্যার আলোর সাথে তারা আসে আর উধাও ভোরের প্রশান্তিতে
তারা রাতভর জেগেই থাকে, ঘুটঘুটে অন্ধকার প্রাণী
রূপবিহ্বল, হয়তো আলোর কান্না

এই ভেবে যেই গেছি তাদের সন্ধানে
দেখি অজস্র সরীসৃপ, কিলবিল গর্ত ছেড়ে ওপরে আসছে ওঠে
সামনে দাঁড়িয়ে করছে আস্ফালন, 'এসো, আমাদের গুহায়'
সেদ্ধ নরমাংস ভোজের এই আহ্বান এড়িয়ে
এসেছি জাগ্রত চেতনার কাছে, কি বাণী সে দেবে আমাকে, আবারও নিদ্রা এই
চিরজাগরিতের

আর টুকরা টুকরা স্বপ্নের খেয়াল
ভেঙ্গে পড়ে তার প্রপাতের ভিতর; পাথুরে নদীতে
আটকে পড়ে একটা নৌকা পারছে না যেতে আর মুগ্ধ পারাপারে

সমস্ত রহস্যের শেষে আছে কি জাগরণ পুনরুত্থানের, তবে
এই মৃতু্য নদী পারাপারে অক্ষম নয় যে কেউ-ই
আর কি করুণ যারা পড়ে আছে নিদ্রামুখে বন্দী
জেগে ওঠে ভাববে না আর, এতকাল তারও চেতনা
সংলগ্ন হয়ে বেড়ে উঠেছিল যে সাপ
যৌনতার অবয়বে এই দড়িটিকে মূঢ় কৈশোর ভেবে
পার হয়ে যাবে, ফিরে তাকালেও ভাববে এই প্রহসন
নিতান্ত জৈবিক; আর আমার এই কথাগুলি
কেবলই প্রলাপ হয়ে রয়ে যাবে বৃন্দস্বরের কাছে;
অর্থের অনুগামী হওয়া মানেই দৃশ্যের অনুগামী
আর তা পাল্টায়, আর পাল্টায়, একটিই রকম তবু তা আমার
কি যে, বারবার চাপা রয়ে যাবে অস্তিত্বে ও কণ্ঠে।

এই নিদ্রা অনিবার্য জীবন, আমাকে লক্ষ্য করে তার বিকাশ
অবরুদ্ধ প্রতিচেতনার আড়ালে, উৎসমুখে বন্দী; তবু এই
মোহিত জীবন, স্বপ্নেই কেবল তার অধিষ্ঠান পায়
এই কথা সত্যি বলে জেনে, যুবকের মত্ত তীর এসে
আমাকে বিঁেধ, একলা ফেলে চলে যায়
রেললাইনের পাশে, ব্রীজের গোড়ায়, গুমটি ঘরে।

No comments: