Friday, January 19, 2007

মৃতু্য-নদী

মৃতু্য-নদী

মৃতু্য কাছে এলে ঘ্রাণ পাই সরে যাবার;
অাঁধারে জ্বলছে রাত্রির হাওয়া, উত্তাল নদীর বুকে
সারারাত ফুঁসছে; অন্ধ তার আবেগ, আমাকে নিয়ে যাবে

মোহনায় জল বাড়ার আওয়াজ, অবিরত
এই তরল মসৃণ, সি্নগ্ধ; আলো নয় কি কেবল?
কে জানে গভীর প্রপাতের তলায় কোন পাথর খাড়া হয়ে আছে

'তোমাকে নিয়ে যাবো মৃতু্য নদীর ওপারে'
জলের কান্না প্রতিহিংসাপরায়ণ, বন্ধু মুখের আড়ালে আমাকে খুঁজছে।

No comments: