Sunday, January 21, 2007

শোক-উচ্ছ্বাস

শোক-উচ্ছ্বাস
কখনো মনে হয়, হৃদয় কান্নার মতো
যে কোন মুহূর্তেই ভেঙ্গে পড়তে পারে;
হৃদয়ের চোখ, কান্না ভরা বৃষ্টির দেয়াল
বিকেলে ঝরে গেল, তারপর সন্ধ্যায়, স্থির
ফোটা ফোটা আকাশের থেকে ঝরে পড়লো অনেক হৃদয়

স্বপ্ন সম্ভব অস্তিত্বের কাছে যারা নত হয়ে আছে
তাদের চেনা যায় না; প্রতিকৃতির খেয়াল
কেবল পাল্টাচ্ছে, সরে যেতে যেতে, অন্ধকারে
বৃষ্টির আলোতে তারা উদ্বেলিত
চমকে ওঠে হঠাৎ পথ পার হলো

তোমাকে কি দেখবো না আর
বাতাস আরো ধীর হয়ে আসে
ঢেউগুলি তাদের; কাঁপে গাছের পাতা, অনালোকিত পথ
গড়িয়ে গড়িয়ে চলে যাওয়া;
পথভ্রষ্ট, স্ট্রীটল্যাম্পও কাঁপছে হু হু করে,
বৃষ্টিতে ভেজা মুহ্যমান রাতের পুলিশ।

ছড়িয়ে গেছে বিস্তৃত প্রতিরূপ
হতোদ্যম সিঁড়িগুলি, ভাঙ্গছে প্রাসাদের
আকাশের দিকে কয়েক হাত ফাঁকা জায়গায়
মেঘগুলি উড়ছে, ডানা নেই তাদের, তবু
তোমার দিকেই চলেছে বার্তা বহন করে

২.

যে পাপ ছিল প্রায়শ্চিত্তেই গেলো

আর এই পানির ধারে এসে পানির কথা বলে গেলাম

ট্রেনটা চলে গেলো
আর গতকাল আসতে আসতে আজ পর্যন্ত
হারিয়ে যে গেলো কোথায়

গতকালই ছিল
আর আজ তার কিছুই নেই

স্তব্ধ নদীর পানি গড়াতে গড়াতে সাগর পর্যন্ত যায়
যেখানে হাঙর, তিমি গতকাল গিলে খায়
সবাই নিজ মনে থাকে

পানির ধারে এসে পানির কথা বলে গেলাম
কে আর মনে রাখে

No comments: