Sunday, January 21, 2007

ডাক্তার-বন্ধু

ডাক্তার-বন্ধু

তোমার এপ্রনের স্যাভলন গন্ধে ভরে ওঠছে মন
এক অ্যাম্পুল অন্ধকার সিরিঞ্জের গল্প আর এক শিশি আলোর প্রেসক্রিপশন
পড়ে শোনালো এক ব্যান্ডেজ বাঁধা পা
তোমার অপেক্ষা করতে করতে দেখছি, লম্বা করিডোর দিয়ে কেবল স্ট্রেচারে রোগী, যাচ্ছে তো যাচ্ছেই
প্রতিদিন দৈনিক পত্রিকায় ছাপা হচ্ছে অনুসন্ধানী তথ্যগুলি,
কার্ডফোনে একটা ফোন সেরে দাঁড়িয়ে আছি
দেখছি তুমি আসছো গণিকাবৃত্তির পেশায় পতিতাদের প্রয়োজনীয় স্বাস্থ্য-পরীক্ষা বিষয়ে কথা বলতে বলতে
তোমার এপ্রনের স্যাভলন গন্ধে ভরে ওঠছে মন।

No comments: