Wednesday, January 17, 2007

তিনটি গান

তিনটি গান

গান

এমন দৃশ্যের গানে বেদনা হয়, প্রশ্ন জাগে
জগৎভোলা আলোচনা আর সময়ে যেতে যেতে
কার আর এমন হয়, কোন পরস্পর বিরোধেও যদি এই
অহেতুকটা কাটে আর মিনিংলেস জীবন-প্রক্রিয়া ঘিরে যাত্রা
অবিরত তাদের বসবাস প্রিয় এই গোপন কুপিত হৃদয়বালা হতোদম্য
বাসনাপ্রিয় গিজগিজ গপসপ তারপর হাঁটতে না হাঁটতেই গান যে ছুটল বাপ রে

আবেগ একটা আকারহীন বিষয়

আর যাদের ভালোবাসা আমি আর কখনোই ফিরে পাবো না
আর যাদের ভালোবাসা আমি আর কখনোই ফিরে পাবো
আর যাদের ভালোবাসা আমি আর কখনোই ফিরে
আর যাদের ভালোবাসা আমি আর কখনোই
আর যাদের ভালোবাসা আমি আর
আর যাদের ভালোবাসা আমি
আর যাদের ভালোবাসা
আর যাদের
আর

অন্ধকারে শূন্যতাই আলো

যে আলো বর্তায় আমার ওপর, তার বিকিরণে মুছে যায় আমারও প্রতিবিম্ব
আমি কি করি, হা হুতাশ করে, হু হু বাতাস গায়ে লাগায়ে ঘরে ফিরি রাত্রি দশটায়
আমার ঘরে শূন্যতাই থাকে, আমি আসলে স্বস্তি পায়, দরজা খোলার পর আমি ঢুকলে সে বাইর হয়
আমিই থাকি শূন্যতার ঘরে, রাতে আসি আর সকালে যাই,
আমার ঘরে আমি ভিন্ন আর কে ই বা থাকতে পারে,
আমি থাকি, শূন্যতা থাকে, আমরা থেকেও না থাকার ভান করি, কেউ কাউরে দেখি না
দেখলেও না দেখায়, অ-দেখায় ভুলেই যাই, আমি আসলেই তো সে বাইর হয়
আর থাকে যখন আমি থাকি না, আমি তারে মনে করি মাঝে-মধ্যে
কতদিন, কত কত দিন, সেই কথা মনে আসে _ তোমার নরোম দিন, আলোগুলি নিভছে বাতাসে

No comments: