পরী ও চোর
চলে এসে বাষ্প জীব ভীষণ জলে চাটাই পাতা রোদ্দুর
খেয়ে দেয়ে তোমায় পাতে এঁটো করে হস হস হাসি
কী ধুরন্ধর ব্যাটা ছেলে! কান ম'লে নিয়ে যায় গরুর হাটে
বিক্রির মতো দাম পেলে, যাক বাবা এখন তো খুশি
আর ভালো দিন এমন গুড়ি গুড়ি বৃষ্টি নয়, ছাতা-মেলা দিন
ঝরিয়ে পাতা-ঝরা নেমে এলো একি! চেনাই যায় না,
দগ্ধ ও কুৎসিত সব পাখিদের ডাকে বেলা ভোর আজ
তোমাকে দেখি তোমাকে দেখি বলে ঘুম ভাঙ্গে, যাহ্
দেখাই হলো না যদি, এতো রমরমা বাণিজ্য ভেস্তে গেলো
খোঁয়াড়-বদ্ধ গন্ধ দিকে দিকে ছড়ালো প্রলাপ আর তাতে মেতে
লোকজন বসালো সালিশ ডেকে ডেকে সমস্ত যখন চুরি
তখনো তার কান্না ভাসে ও জলের সখী এই মধু রাতে
ভবঘুরে ক্রাক মাথায় দিকে দিকে উন্মাদশালা আশ্রম তবু
যদি যাই আর... না গো আর... জন্মে যাবো না প্রভু...
Sunday, January 21, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment