বাতিঘর থেকে
ডুবছে আর ভাসছে
বাতিঘর থেকে দেখছি ঢেউ, কোন কিছুই স্মরণাতীত নয়;
কোন পাহাড় মিশে যাচ্ছে, কালো রাজা, অন্ধকার
গহ্বর থেকে বেরিয়ে এসে, আবারও চলে যাচ্ছে উন্মাতাল
কত কী যে তারা নিয়ে আসে, স্তব্ধতার ঘণ্টাধ্বনি, একটানা
বেজেই চললো উপকূল ধরে; ক্লান্ত হয়ে একসময় থেমেছে সী-গাল
মন্থর, এলোমেলো ডানা ঝাপটায়, হার মানলো সে
দিগন্তব্যাপী কিছুই রইলো না;
অন্ধকার ডুবছে আর ভাসছে, দিশাহীন খেই হারিয়ে
নিজেদের আরো প্রকট করে, মুহ্যমান; মনে হলো কাঁদছে
ভয়ংকরের তৃষ্ণায় ফুলে ফুলে তার বেগ উদভ্রান্ত, ফেনিল
অনুনয় ও চিৎকার; যারা ডুবে গেছে, আরো যাবে
অনন্তকাল ধরে এই প্রপাত, রাশি রাশি, নিঃসহায়
দেখছি দূরে, বাতিঘর থেকে, আরো দূর, দৃষ্টির ভিতর থেকে
Wednesday, January 17, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment