Friday, January 19, 2007

জঙ্গলে

জঙ্গলে

এসো পথরেখা ধরে এগিয়ে চলি
দুর্গম বনাঞ্চলে অবশেষে এসে গেছো বন্ধুরা
হাওয়ায় দোল খাওয়া শিম্পাঞ্জিগুলি দেখে মনে হয়েছে '
নেহায়েত একটা লেজ পেলে মন্দ হতো না'
ভারী পায়ের শব্দ করে চলেছে হাতি, তার গদাইলস্করী
চাল মন্থর ও ভাবগম্ভীর, সমবেত প্রার্থনায় যাচ্ছে

আড়ালে উঁকি দিচ্ছে সরীসৃপ, গোপনে
আমাদের যাত্রায় খুঁজে পেতে চাইছে স্বর্ণখনির ম্যাপ
আর কে বা তা জানে, আমরা হাস্যপরিহাসরত, একে অন্যের খোঁচায়
অজগর হাসি উপহার দিচ্ছি 'বিষটা সঞ্চয় করো দেহে অন্তত
রোগবালাইয়ে কাজে লাগবে অথবা নিজেকেই মারবে'

প্রাচীন হিতোপদেশের ভিতর দিয়ে পথ চলে যাচ্ছে
গভীরতর বনের দিকে আরো আসো
সিংহের নির্জন গুহায় বসে চিত্রল হরিণের বর্ণসমালোচনা করি

নিজেদের গোত্র ভাগ করার আগে আমরা চিনে নিতে থাকি
কে কে তার চিহ্ন গোপন করেছে, কতখানি

No comments: